× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমা দিয়ে ফিরছেন বিন্দু, নায়ক শুভ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৪:৫৩ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ২১:২৮ পিএম

সিনেমা দিয়ে ফিরছেন বিন্দু, নায়ক শুভ

বিয়ের পর অভিনয় থেকে বিদায় নিয়েছিলেন লাক্স তারকা আফসান আরা বিন্দু। মন দিয়েছিলেন ব্যবসা আর সংসারে। অবশেষে বিরতি ভেঙে ফিরছেন তিনি। দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করবেন আরিফিন শুভ। 

ছবিটি পরিচালনা করবেন মিজানুর রহমান আরিয়ান। জানা গেছে, নাম ঠিক না হওয়া এই ছবিটি আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে। কিছুদিনের মধ্যেই শুরু হবে সিনেমাটির চিত্রধারণ। 

অনেক দিন পর কাজে ফেরা প্রসঙ্গে আফসান আরা বিন্দু বলেন, ‘প্রায় ৮ বছর পর অভিনয়ে ফিরছি। আমি ভীষণ সিরিয়াস ও এক্সসাইটেড।’ 

তিনি আরও বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেক দিন পর কাজে ফিরছি, দর্শকের মাঝে কাজ দিয়ে পৌঁছাতে পারব ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে কাজটি পৌঁছানোর।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘৯০ মিনিটের একটা ভালো লাগার জার্নি হবে রোমান্টিক গল্পের সিনেমাটিতে। যাদের জীবনে এমন ভালো লাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।’

এই সিনেমা দিয়ে আরিফিন শুভও প্রথমবারের মতো ওটিটিতে কাজ করতে যাচ্ছেন। সেই অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেওয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার ওপর নির্ভর করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা