× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিনোদিনী’ হয়ে সেরা হলেন রুক্মিণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৩:০২ পিএম

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র

সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি পুরস্কার পেয়েছে বাংলা সিনেমা ‘বিনোদিনী’।

শুধু তাই নয়, দর্শকপ্রিয় টালিউডের এ সিনেমাটির জন্য ‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র। এ ছাড়া ক্যারিয়ারের প্রথম বাংলা ছবি বিনোদিনীর কারণে বেস্ট ডিরেক্টরের খেতাব পেয়েছেন রামকমল মুখার্জী। পুরস্কার পাওয়া প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দর্শকের ভালোবাসার পর আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউসফুল শো ও তার পরে তিনটি অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।’

পরিচালকের কথায়, ‘রুক্মিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। তাই বেশ কয়েকটি বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে।’ সামনে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে আসছেন পরিচালক রামকমল মুখার্জী। পরের কাজ প্রসঙ্গে রামকমল বলেন, ‘আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গেছে। বিনোদিনীর থেকে একেবারে ভিন্ন মেজাজের এ ছবি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা