প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১২:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
অস্কারে ছয়টি বিভাগে মনোনয়ন পেয়ে পাঁচটিতেই পুরস্কার জিতেছে ‘আনোরা’। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্যের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার।
২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায়। মাত্র ৬০ লাখ ডলারের স্বাধীন ঘরানার সিনেমাটি যে কানে স্বর্ণ পাম জিতবে, তা অনেকের ছিল ধারণার বাইরে। আনোরা নিয়ে আবার আলাপ শুরু হয় চলতি বছর, যখন একটার পর একটা পুরস্কার জিতছিল শন বেকারের সিনেমাটি। অস্কারের আগে ব্রিটিশ ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস, ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস, ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস, রাইটার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে আনোরা।
স্বাভাবিকভাবেই
সিনেমাটি নিয়ে দর্শকের থাকবে আলাদা আগ্রহ। তবে এ উপমহাদেশের দর্শককে সিনেমাটি দেখতে
আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ১৭ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পাবে
আনোরা। তবে তার আগেও সিনেমাটি দেখার ব্যবস্থা আছে। অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি
প্লাস ও জি-ফাইভ প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি ভাড়া নিয়ে বা কিনে দেখা যাবে।