প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১২:৩২ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫ ১২:৩২ পিএম
ছবি : সংগৃহীত
বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। তার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে ছাবা।
ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনীনির্ভর এ সিনেমা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তবে এর প্রভাব পড়েনি ব্যবসার খাতায়। মুক্তির পর তৃতীয় সপ্তাহে এসে এ সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিস সংগ্রহ ৬০৮.৬৫ কোটি রুপি; যা বাংলাদেশি মুদ্রায় ৮৪৪ কোটি টাকার বেশি। ভারতে এ সিনেমাটি এখন পর্যন্ত ৪৫৯.৫ কোটি রুপি ব্যবসা করেছে; যা বাংলাদেশি মুদ্রায় ৬৩৭ কোটি টাকার বেশি।
নির্মাতা লক্ষ্মণ উতেকার ও অভিনেতা ভিকি কৌশলের জীবনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন পর্যন্ত ছাবা। সিনেমাটি বেশ কিছু রেকর্ড ভাঙতে যাচ্ছে। হিসাব থেকে জানা যাচ্ছে, ছাবা সালমান খানের ‘সুলতান’ সিনেমার রেকর্ড ভেঙে দেবে। সুলতানের বক্স অফিস সংগ্রহ ছিল ৬১৪ কোটি রুপি। এরই মধ্যে আমির খানের অন্যতম সফল সিনেমা ‘দঙ্গল’-এর রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছে ছাবা।
দঙ্গলের বক্স অফিস সংগ্রহ ছিল ৪১২.২৮ কোটি রুপি।মুক্তির প্রথম দিনে ছাবা ব্যবসা করেছে ৩১ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষে সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ১১৬.৫ কোটি রুপি। প্রথম সপ্তাহে ২১৯.৫ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি।