× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমলনামা’ আসছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১০:০৪ এএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা বা কনটেন্ট নির্মাণে জুড়ি নেই নির্মাতা রায়হান রাফীর। একের পর এক দর্শকপ্রিয় কাজ দিয়ে ইতোমধ্যে তিনি তা প্রমাণ করেছেন। সত্য ঘটনার ছায়া অবলম্বনে এবার তিনি নিয়ে আসছেন ‘আমলনামা’। ২৮ ফেব্রুয়ারি বিকালে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজে প্রকাশ পায় আমলনামার ফোরটেস্ট বা পূর্বাভাস ভিডিও; যার ক্যাপশনে লেখাÑ ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি…।’ এ শহর, শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট। ভিডিওর প্রথম দিকের কিছু দৃশ্য আর সংলাপে ধারণা করা যায় কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর নানানরকম অভিব্যক্তিতে ধরা দেন এর অভিনয়শিল্পীরা। সেখানে গল্প বা চরিত্রের কোনো ধারণা পাওয়া যায়নি।

কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা, তা এখনই বলতে চান না রায়হান রাফী। জানালেন, দর্শকই সেটা আবিষ্কার করুক। রাফীর কথায়, ‘আমি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এবারের নতুনত্বটা গল্পে; এ রকম গল্পে কাজ হয়নি বললেই চলে। কাহিনী শেষ না হওয়া পর্যন্ত দর্শক একটা থ্রিলের মধ্যে থাকবেন এবং ছবিটি দেখতে বসে আপনি বারবার কান্না করবেন।’

গল্পের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রেখেছেন রাফী। আমলনামার মধ্য দিয়ে অনেক দিন পর ওটিটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। শুধু তাই নয়, কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু আছেন এ সিনেমায়। গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুন অবতারে। অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন আলো ছড়াবেন সিনেমায়।

জাহিদ হাসান বলেন, ‘সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে আমলনামা। আমরা আমাদের চরিত্রের মাধ্যমে যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে, সেজন্যই কাজটি করা। ওয়েব ফিল্মটির নামটাও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না সেটা যেন চিন্তা করে।’

আমলনামার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, ইনায়া আর্যাসহ অনেকে। এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম। খুব শিগগিরই সিনেমাটি আসছে চরকি অরিজিনালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা