প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১৫:৫১ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৫ ১৫:৫২ পিএম
জোয়ি সালদানিয়া। ছবি : সংগৃহীত
পৃথিবী জুড়ে বিনোদন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সম্মানের প্রতীক, একাডেমি অ্যাওয়ার্ডস – অস্কার। আজ সোমবার (৩ মার্চ) সকালে হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান।
এ বছর ৯৭তম অস্কার আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতলেন আমেরিকান তারকা জোয়ি সালদানিয়া।
‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে তার অনবদ্য অভিনয়ের জন্য সালদানিয়া এবার সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কারের সম্মান লাভ করেন। স্প্যানিশ-ভাষার সংগীতনির্ভর এই ছবিটি পরিচালনা করেন ফ্রান্সের জ্যাক অঁদিয়ার। একই পুরস্কার তিনি এর আগে বাফটায় পেয়েছিলেন। অস্কারের মতো এমন অর্জন হাতে নেওয়ার পর অশ্রুসিক্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।
জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন শত শত তারকারা। অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায়।