× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কার ২০২৫

সেরা অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি, অভিনেত্রী মাইকি ম্যাডিসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১১:৫৯ এএম

আপডেট : ০৩ মার্চ ২০২৫ ১৫:২৬ পিএম

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য অ্যাড্রিয়েন ব্রডি সেরা অভিনেতা, ‘আনোরা’ সিনেমায় জন্য মাইকি ম্যাডিশন সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন। ছবি: সংগৃহীত

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য অ্যাড্রিয়েন ব্রডি সেরা অভিনেতা, ‘আনোরা’ সিনেমায় জন্য মাইকি ম্যাডিশন সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন। ছবি: সংগৃহীত

এবারের ৯৭তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্য দিকে আনোরা সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।

‘আনোরা’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শন বেকার। আনোরা সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ পাঁচটি পুরস্কার পেয়েছে।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় শুরু হয়।

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।

সেরা সহ-অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জোয়ি সালডানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে।

২০২৫ সালের অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

সেরা চলচ্চিত্র: আনোরা

সেরা পরিচালক: 'আনোরা' সিনেমার জন্য শন বেকার

সেরা অভিনেতা: 'দ্য ব্রুটালিস্ট' সিনেমার জন্য অ্যাড্রিয়েন ব্রডি

সেরা অভিনেত্রী: 'আনোরা' সিনেমার জন্য মাইকি ম্যাডিসন

সেরা সহ-অভিনেতা: 'এ রিয়েল পেইন' সিনেমার জন্য কিয়েরেন কালকিন

সেরা সহ-অভিনেত্রী: 'এমিলিয়া পেরেজ' সিনেমার জন্য জোয়ি সালদানা

সেরা অ্যানিমেটেড ফিচার: ফ্লো

সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস

সেরা পোশাক পরিকল্পনা: 'উইকেড' সিনেমার জন্য পল ট্যাজওয়েল

সেরা মৌলিক চিত্রনাট্য: 'আনোরা' সিনেমার জন্য শন বেকার

সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ' সিনেমার জন্য পিটার স্ট্রন

সেরা মেকআপ: 'দ্য সাবস্টেন্স' সিনেমার জন্য পিয়ের-অলিভিয়ের পারসিন, স্টেফানি গুইলন ও মেরিলিন স্কার্সেলি

সেরা সম্পাদনা: 'আনোরা' সিনেমার জন্য শন বেকার

সেরা প্রোডাকশন ডিজাইন: 'উইকেড' সিনেমার জন্য নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস

সেরা মৌলিক গান: 'এমিলিয়া পেরেজ' সিনেমার গান 'এল মাল'

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা

সেরা প্রামাণ্য চলচ্চিত্র: নো আদার ল্যান্ড

সেরা শব্দ পরিকল্পনা: ডুন ২

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন ২

সেরা স্বল্পদৈর্ঘ্য লাইভ-অ্যাকশন চলচ্চিত্র: আই এম নট এ রোবোট

সেরা চিত্রগ্রহণ: 'দ্য ব্রুটালিস্ট' সিনেমার জন্য লল ক্রাউলি

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)

সেরা মৌলিক সঙ্গীত: 'দ্য ব্রুটালিস্ট' সিনেমার জন্য ড্যানিয়েল ব্লামবার্গ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা