× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভকামনায় ভাসছেন কিয়ারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১০:৩৯ এএম

কিয়ারা আদভানি

কিয়ারা আদভানি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি গত শুক্রবার নিজের জীবনের এক নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেনÑ তিনি মা হতে চলেছেন! সুখবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি ও তার স্বামী, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। আলিয়া ভাট, শিল্পা শেঠি, কারিনা কাপুর খানসহ বলিউডের নামিদামি তারকারা অভিনন্দন জানিয়েছেন কিয়ারাকে।

কেউ শুভেচ্ছা জানিয়েছেন আবার কেউ মাতৃত্বের অভিজ্ঞতা থেকে উপদেশ দিয়েছেন। তবে কিয়ারা তাদের মতো মাতৃত্বকালীন বিরতি নেননি। শুক্রবার নিজের নতুন ইনিংসের ঘোষণা দিয়েই গতকাল শনিবার পৌঁছে গেলেন শুটিং ফ্লোরে! ক্যামেরার সামনে এদিন মুখ লুকাননি তিনি, বরং হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেছেন উপস্থিত ফটোগ্রাফারদের সঙ্গে। সাদা, ঢিলেঢালা শার্ট পরা কিয়ারার বেবিবাম্প স্পষ্ট বোঝা না গেলেও মাতৃত্বের দীপ্তিতে উজ্জ্বল ছিলেন তিনি। তার এই এনার্জি ও আত্মবিশ্বাস দেখে মুগ্ধ সবাই। এর আগে বলিউডের অনেক অভিনেত্রীই গর্ভাবস্থায় কাজ চালিয়ে গেছেন। আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন বিরতি না নিয়ে কাজ চালিয়ে গেছেন, কিয়ারাও হাঁটলেন সেই পথেই। শনিবার মুম্বাইয়ের এক স্টুডিওতে দেখা যায় তাকে। উল্লেখ্য, ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেটেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ ও কিয়ারা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি, রাজস্থানের সূর্যগড় প্যালেসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তারা সাতপাকে বাঁধা পড়েন। এখন কিয়ারা শুধু একজন সফল অভিনেত্রী নন, হতে চলেছেন এক নতুন জীবনের সঙ্গীও। মাতৃত্ব ও ক্যারিয়ার সামলানোর এই পথচলা কতটা অনুপ্রেরণাদায়ক হয়, সেটাই এখন দেখার!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা