× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তা পল অভিষেকের অপেক্ষায়, আসছে 'ব্যাচেলর ইন ট্রিপ'

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৪:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রোমান্টিক-কমেডি ঘরানার নতুন সিনেমা 'ব্যাচেলর ইন ট্রিপ' দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের। নাসিম সাহনিক পরিচালিত এই সিনেমা ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সিনেমা সম্পর্কে শান্তা পল বলেন, ‘নাসিম সাহনিক মাল্টিকাস্টিং চলচ্চিত্র নির্মাণ করতে পছন্দ করেন এবং এ সিনেমায়ও এমনটি দেখা যাবে। তবে তার সিনেমাগুলোর বিশেষত্ব হলো, গল্পে থাকে গভীরতা এবং এটি ঠিক তেমনই। ব্যাচেলর ইন ট্রিপ-এ কয়েকজন ব্যাচেলরের মজার গল্প তুলে ধরা হয়েছে।’

নিজের চরিত্র সম্পর্কে শান্তা বলেন, এই সিনেমায় আমি একজন প্রাণোচ্ছল মেয়ের চরিত্রে অভিনয় করেছি, যে ঘুরতে খুব পছন্দ করে। করোনার সময় তার সেই ইচ্ছা বাধাগ্রস্ত হয়, তবে করোনার পর সে তার ব্যাচেলর বন্ধুদের সঙ্গে বেড়াতে যায়। ট্রিপের সময় সে এক শখের গোয়েন্দার প্রেমে পড়ে, কিন্তু ছেলেটি তার ঘনিষ্ঠ বান্ধবীর ক্রাশ হওয়ায় মনের কথা প্রকাশ করতে পারে না। তবে তার আচরণে পরিবর্তনটা ধরা পড়ে, যা চরিত্রটিকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে।’

শান্তা পল দীর্ঘদিন ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তবে 'ব্যাচেলর ইন ট্রিপ' তার প্রথম সিনেমা। এছাড়া, তিনি দক্ষিণ ভারতের একটি সিনেমাতেও অভিনয় করেছেন, যেটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পশ্চিমবঙ্গের একটি সিনেমাতেও কাজ শুরু করেছেন তিনি।

এ সিনেমায় শান্তা ছাড়াও আরও অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাঈদ এবং মুকিত জাকারিয়া প্রমুখ।

শান্তা বলেন, ‘চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। দর্শকের ভালো লাগলেই আমার সফলতা।’

এখন সবার নজর 'ব্যাচেলর ইন ট্রিপ' সিনেমার মুক্তির দিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা