× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০তম সিজার পুরস্কার ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৪:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফ্রান্সের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার, ৫০তম পর্বের সিজার পুরস্কার (যা মূলত ফ্রান্সের অস্কার হিসেবেও পরিচিত) ঘোষনা করা হয়েছে। এ উৎসবে ‘এমিলিয়া পেরেজ’ সেরা চলচ্চিত্রের সম্মান অর্জন করে। এ ছাড়া চলচ্চিত্রটি সেরা সাউন্ড, সেরা চিত্রগ্রহণ, সেরা ভিজ্যুয়াল এফেক্টস এবং সেরা অরিজিনাল মিউজিকের পুরস্কারও জিতেছে। জ্যাক অডিয়ার, ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত হন।

তবে এই চলচ্চিত্রটির প্রধান অভিনেত্রী, করলা সোফিয়া গাসকন, সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার পাননি। গাসকনকে হারিয়ে ‘বর্গো’ ছবিতে নারী কারাবন্দী রক্ষীর চরিত্রে অভিনয় করা হাফসিয়া হারজি সেরা অভিনেত্রী হয়েছেন। 

৫০তম সিজার পুরস্কারের উদ্বোধন করেন ফরাসি সিনেমার আইকনিক অভিনেত্রী ক্যাথরিন দ্যনুভ, তিনি যুদ্ধাবস্থায় থাকা ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। চলুন জেনে নেওয়া যাক ৫০তম সিজার পুরস্কারের পূর্ণ তালিকা-

পুরস্কারের পূর্ণ তালিকা

সেরা চলচ্চিত্র: ‘এমিলিয়া পেরেজ’

সেরা পরিচালক: জ্যাক অডিয়ার (এমিলিয়া পেরেজ)

সেরা অভিনেত্রী: হাফসিয়া হারজি (বর্গো)

সেরা অভিনেতা: করিম লেকলু (জিম'স স্টোরি)

সেরা নবাগত পুরুষ: আবু সাংগারে (সোলেমান’স স্টোরি)

সেরা নবাগত নারী: মাইওয়েন বার্থেলেমি (হলি কাউ)

সেরা চিত্রনাট্য: বোরিস লোজকিন ও ডেলফিন আঘুট (সোলেমানে'স স্টোরি)

সেরা সাউন্ড: এরোয়ান কের্জানেট, আয়মরিক দেবলডের, সেরিল হোল্টজ (এমিলিয়া পেরেজ)

সেরা চিত্রগ্রহণ: পল গুইলম (এমিলিয়া পেরেজ)

সেরা বিদেশী চলচ্চিত্র: ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’ (জনাথন গ্লেজার)

এছাড়া, সিজারের বিশেষ পুরস্কার হিসেবে জুলিয়া রবার্টসকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা