× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমার পর ওটিটিতে পালক তিওয়ারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১০:৫৩ এএম

বলিউডের তরুণ সেনসেশন পালক তিওয়ারি।

বলিউডের তরুণ সেনসেশন পালক তিওয়ারি।

বলিউডের তরুণ সেনসেশন পালক তিওয়ারি। সালমান খানের ‘কিসি কা ভাই কিসিকি জান’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে বি-টাউনে নাম লেখান। তবে তারকাকন্যা হওয়ায় আগে থেকেই ছিলেন আলোচনায়। এবার তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা।

গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিনেমার পর পালক তিওয়ারি এবার নাম লেখাতে যাচ্ছেন ওটিটিতে। যেখানে তার সঙ্গে আরও অভিনয় করবেন র‌্যাপার কিং। যাদের দুজনকে ভাই-বোনের সম্পর্কে অভিনয় করতে দেখা যাবে। এটি একটি ফ্যামিলি ড্রামা গল্পে নির্মিত হবে। থাকবে নয় পর্ব। তবে এর নাম এখনও ঠিক হয়নি।

কাজটি সম্পর্কে পালক জানান, ওটিটিতে কাজ করার বিষয়ে আগে থেকেই ইচ্ছা ছিল। এমন একটি গল্পে কাজর সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

এদিকে বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে পালকের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘দ্য ভূতনি’র টিজার। সিনেমাটি এ বছরের ১৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে। এ ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মৌনি রায়, সানি সিংসহ অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা