প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৩ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৬ পিএম
মিশেল ট্রাকটেনবার্গ। ছবি : সংগৃহীত
মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৩৯ বছর।
নিউইয়র্ক পুলিশ জানায়, ২৬ ফেব্রুয়ারি ফোন পেয়ে ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্ট থেকে মিশেলের মরদেহ উদ্ধার করে তারা।
বিবিসি জানায়, পুলিশের প্রাথমিক তদন্তে অভিনেত্রীর মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানা যাবে।
মিশেল ট্রাকটেনবার্গের পরিবার জানায়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, মিশেল আমাদের মাঝে নেই। পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হচ্ছে।’

তার মৃত্যুর খবরে শোবিজ জগতে শোক নেমে এসেছে এবং তার সহ-অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।
‘গসিপ গার্ল’ সিরিয়ালের সহ-অভিনেত্রী ব্লেক লাইভলি লিখেছেন, ‘সে ছিল প্রাণবন্ত, দয়ালু এবং অত্যন্ত মেধাবী। তার চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’
‘বাফি’ সিনেমার সহ-অভিনেতা জেমস মাস্টার্স লিখেছেন, ‘মিশেল ছিলেন বুদ্ধিমতি, হাসিখুশি এবং অত্যন্ত প্রতিভাবান। তার মৃত্যু বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’