× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনজেল নূরের গানের প্রশংসায় অরিজিৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮ পিএম

এনজেল নূর ও অরিজিৎ সিং।

এনজেল নূর ও অরিজিৎ সিং।

তরুণ বাংলাদেশি সংগীতশিল্পী এনজেল নূরের প্রশংসায় ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এনজেলের নতুন গান ‘যদি আবার’ নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘কী দারুণ গান!’

গতকাল রাতে নিজের ফেসবুকে এনজেল লিখেছেন, ‘অরিজিৎ সিং আমার গান শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডলে। আমি এখন হয়তো কেঁদে ফেলব।’ তাঁর এই পোস্টের নিচে মন্তব্য করেছেন অনেক-ভক্ত অনুসারী। অনেকে এনজেল নূরকে শুভকামনা জানিয়েছেন। এনজেলের গানটি নিয়ে অরিজিতের ফ্যান গ্রুপেও চলছে নানা আলোচনা। কলকাতার অনেক শ্রোতাও এনজেলের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাভার গান আলোচনায় আসেন এনজেল নূর। পরে প্রকাশ করেন তাঁর নিজের গান। ‘যদি আবার’ গানটি এনজেল নূরেই লেখা ও সুর করা। ২০২৪ সালের ১৪ জানুয়ারি এনজেল নূরের নিজের চ্যানেল থেকে ইউটিউবে মুক্তি পায়। গানের নিচে মন্তব্যের ঘরে অনেকে ভক্ত তাঁর গানের কথা, সুর ও গায়কির প্রশংসা করেছেন।

গানের পাশাপাশি অভিনয়ও নিয়মিত এনজেল নূর। সবশেষ তাঁকে দেখা গেছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমায়। এখন তিনি ব্যস্ত ওয়েব সিরিজ ‘মোবারকনামা’র নতুন মৌসুমের শুটিংয়ে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর নতুন আরেকটি ওয়েব সিরিজেও দেখা যাবে তরুণ এই গায়ক-অভিনেতাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা