প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১ এএম
লিসা
কে-পপ দুনিয়া প্রতিদিনই নিত্যনতুন ইতিহাস গড়ছে, আর এবার সেই মাইলফলকে যুক্ত হলেন ব্ল্যাকপিঙ্কের লিসা। তিনি হতে যাচ্ছেন প্রথম কোরিয়ান শিল্পী, যিনি ২০২৫ সালের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে পারফর্ম করবেন।
এ ঘোষণার পর থেকে তার ভক্তদের মাঝে উচ্ছ্বাসের সীমা নেই। অস্কারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক রোমাঞ্চকর ঘোষণায় বলা হয়, ‘তিনজন সুপারস্টার, এক ঐতিহাসিক মুহূর্ত! ডোজা ক্যাট, ব্ল্যাকপিঙ্কের লিসা এবং রে একসঙ্গে ঝড় তুলতে আসছেন ৯৭তম অস্কারের মঞ্চে।’ এ পারফরম্যান্স সরাসরি সম্প্রচারিত হবে ২ মার্চ সন্ধ্যা ৭টায় (ইস্টার্ন টাইম) এবিসি ও হুলুতে। বিশ্বসংগীতের তিন জনপ্রিয় তারকা লিসা, ডোজা ক্যাট ও রে তাদের প্রথম যৌথ গান ‘বর্ন অ্যাগেইন’ পরিবেশন করবেন এ মর্যাদাপূর্ণ আয়োজনে। কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এটি তাদের প্রথম একসঙ্গে কাজ করা গান।