× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হতে চলেছে ‘দৃশ্যম থ্রি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৯ এএম

শুরু হতে চলেছে ‘দৃশ্যম থ্রি’

আরও একবার পর্দায় ফিরতে চলেছেন বিজয় সালগাঁওকর। আসছে আগস্টেই ‘দৃশ্যম থ্রি’র শুটিং শুরু করতে চলেছেন অজয় দেবগন। নিশিকান্ত কামাত পরিচালিত দৃশ্যম উচ্চ প্রশংসিত হয়েছিল। অজয় অভিনীত বিজয়ের চরিত্র সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে। তার পরে অভিষেক পাঠকের পরিচালনায় তৈরি হয় ‘দৃশ্যম টু’। সে ছবিও ভালো ব্যবসা করেছিল। এ ছবির তৃতীয় পর্বের পরিচালনায়ও থাকছেন অভিষেক পাঠক। সম্প্রতি অভিষেক ও তার টিম দৃশ্যম থ্রির চিত্রনাট্য পড়ে শুনিয়েছেন অজয়কে। ছবির গল্প অভিনেতার পছন্দ হয়েছে বলেই খবর।

এদিকে দিন দুয়েক আগেই জিতু জোসেফ ও মোহনলাল দৃশ্যম থ্রির ঘোষণা করেছেন। জিতুর পরিচালনায় মোহনলালের দৃশ্যম ও দৃশ্যম টু থেকেই হিন্দিতে প্রথম দুটি পর্ব তৈরি হয়েছিল। কিন্তু এবার কাছাকাছি সময়েই মালয়ালম ও হিন্দিতে দৃশ্যম থ্রি শুট হতে চলেছে। সে ক্ষেত্রে এবার গল্প এক না আলাদা, তা স্পষ্ট নয়।

অজয়ের দৃশ্যম থ্রিতে বিজয় সালগাঁওকরের পুরো পরিবার থাকার কথা। তবে নতুন কিছু মুখও সংযোজিত হবে এ পর্বে। ছবিতে অজয়ের বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা দত্ত। তিনি ফের মা হতে চলেছেন। ফলে তিনি এ ছবিতে থাকবেন কি না, নিশ্চিত নয়। আপাতত অজয়ের হাতে রয়েছে ‘ধামাল ফোর’ আর ‘রেঞ্জার’-এর কাজ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা