প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২২ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৪ পিএম
ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের দেড় সপ্তাহ পর ছবি প্রকাশ করলেন তিনি। আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।



কনে সাজে সাদা গাউনে মোহনীয় মেহজাবীনকে ক্যামেরার সামনে দেখা গেছে। আশফাক নিপুণ, আয়েশা মনিকাসহ আরও অনেক তারকা নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন।