× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের মুক্তি সালমান শাহর জীবন সংসার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র জগতের ক্ষণজন্মা এক নক্ষত্রের নাম সালমান শাহ। নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক তিনি। হাতে গোনা কয়েকটি সিনেমা দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছিলেন জনপ্রিয়তা কাকে বলে। খুবই অল্প সময়ে দর্শকের হৃদয় জয় করা স্বপ্নের এই নায়ক সেসময় তার অভিনয়, স্টাইল আর ফ্যাশন সেন্স দিয়ে মুগ্ধ করে রেখেছিলেন সবাইকে। তাইতো তার চলে যাওয়ার ৩০ বছরের কাছাকাছি হলেও এখনও একটু কমেনি তার রেখে যাওয়া জনপ্রিয়তা। যার কারণে দেশের প্রেক্ষাগৃহে এই নায়কের কালজয়ী সিনেমাগুলো এখনও দর্শকের জন্য ফের মুক্তি দিচ্ছেন হল মালিকরা।

গত শুক্রবার রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর ‘জীবন সংসার’ সিনেমাটি ফের মুক্তি দেওয়া হয়েছে। তবে আগের মতো দর্শক আসছে না সিনেমা হলে।

‘জীবন সংসার’ সিনেমাটি নির্মাতা জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ১৯৯৬ সালে বাংলাদেশি প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি রাজু পরিচালিত প্রথম চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।

চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১৮ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় এবং সেসময় ব্যবসাসফল হয়। এত দিন পর সিনেমাটির ফের মুক্তির কথা শুনে নির্মাতাও আনন্দিত। তিনি মনে করেন, এমন সব সিনেমার জন্যই দেশের ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে। ভালো সিনেমা হলে দর্শক এখনও হলে যাবেন বলেও মনে করেন এই নির্মাতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা