× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবীরূপে জোলি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৮:০৮ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৮:২৩ পিএম

দেবীরূপে জোলি

হলিউডের গ্লোবাল স্টার অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, যার গ্ল্যামার ও অ্যাকশনের ভক্ত বিশ্বজুড়ে। এ ছাড়া সামাজিক কাজের মাধ্যমেও তার পরিচিতি ব্যাপক প্রসারিত। যুদ্ধে আহত ও শরণার্থী শিশুদের কাছে তিনি একজন সাক্ষাৎদেবী। এবার তিনি ধরা দিলেন সেই দেবীরূপে।

সম্প্রতি অ্যাঞ্জেলিনা জোলি তার টুইটার অ্যাকাউন্টে বেশকিছু ছবি শেয়ার করেন। যেখানে ফ্লোয়া শিফন পোশাকে একজন দেবীর মতো দেখাচ্ছে। যিনি কি না মানুষের বিপদে পাশে থাকেন। এগিয়ে আসেন সকল অপশক্তির বিপক্ষে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে জোলি লেখেন, ‘ছবিগুলো আমার মনের কথা বলে দিচ্ছে। আমি সাধারণ হয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। মিশে যেতে চাই পৃথিবীর সকল সাধারণের কাতারে। আর বঞ্চিত জীবনদের পাশে থাকতে চাই।’

জোলির এমন ক্যাপশন হৃদয় কেড়েছে ভক্তদের, যার প্রমাণ পাওয়া যায় তার মন্তব্য বক্সে। অনেকেই দেবীর সঙ্গে তার ছবি দিয়ে বলেন, ‘আপনি আমাদের দেবী, যে মানুষরূপে জন্ম নিয়েছে।’ এ ছাড়া অনেকেই তার সামাজিক কাজের প্রশংসা করেন।

জোলির এই ফটোশুটের স্পন্সর ইতালিয়ান দুটি কোম্পানি। যেখানে ছবিতে ব্যবহৃত গহনা দিয়েছে লুসিয়া ভেক্কারিয়া ও পোশাক স্পন্সর করেছে ভ্যানিটি ফেয়ার, যারা সেবিকাদের জন্য পোশাক তৈরি করে থাকে।

অ্যাঞ্জেলিনা জোলি একজন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৈষী হিসেবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন। অভিনয়ের জন্য তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার অর্জন করেছেন। 

চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। বর্তমানে ইউনিসেফসহ বেশকিছু প্রতিষ্ঠানের হয়ে সামাজিক কাজে অংশ নেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা