প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৪ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
আবারও জুটি হয়ে পর্দা কাঁপাতে আসছেন হলিউডের প্রবীণ ও জনপ্রিয় পরিচালক মার্টিন স্কোরসেজি এবং হলিউডের আইকনিক সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। এ জুটির কালজয়ী সব চলচ্চিত্রের মাঝে জায়গা করে নিতে আসছে নতুন আরেক চলচ্চিত্র। যাতে যুক্ত হয়েছেন ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট।
ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ক্রাইম-থ্রিলার গল্পের সিনেমাটির জন্য মার্টিন স্কোরসেজি বেছে নিলেন হলিউডের তিন তারকাকে। তারা হলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট। এর গল্প লিখেছেন সাংবাদিক ও লেখক নিক বিল্টন। জানা গেছে, স্কোরসেজির বিখ্যাত দুই সিনেমা ‘গুডফেলাস’ ও ‘দ্য ডিপার্চার’-এর আঙ্গিকে হবে নতুন সিনেমাটি। ষাট ও সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের অপরাধজগৎ ঘিরে গল্প। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও থাকছেন জনসন, ডিক্যাপ্রিও, এমিলিরা।
স্কোরসেজি ও ডিক্যাপ্রিও প্রথমবার কাজ করেন ২০০২ সালে ‘গ্যাংস অব নিউইয়র্ক’ সিনেমায়। এরপর একে একে ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০), ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩) এবং ‘দ্য কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় এ জুটির জাদু দেখেছেন সিনেপ্রেমীরা।