× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিব খানের সিনেমা ‘দরদ’ মুক্তি পাচ্ছে ভারতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৪ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৪৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অনন্য মামুন পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘দরদ’, গত ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমায় শাকিব খান দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন। এবার সিনেমাটি ২৮ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পেতে যাচ্ছে।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ এই খবর নিশ্চিত করেছে।

এ ছাড়া প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে আরও লেখা হয়, ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’

তবে, সিনেমাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই মুক্তি পাবে, নাকি ভারতের অন্যান্য রাজ্যেও, এ বিষয়ে কিছু জানানো হয়নি। 

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটির পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন মামুন। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।

শাকিব খান ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব ও রাজেশ শর্মা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা