× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পকলায় আট দিনব্যাপী মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শিল্পকলায় শুরু হলো প্রথমবারের মতো আট দিনব্যাপী ‘মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব’। গতকাল শুক্রবার থেকে এই উৎসব শুরু হয়েছে, যা চলবে ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই নাট্যোৎসবে মোট ১৬টি নাটক প্রদর্শিত হবে। নাট্য কর্মশালার মাধ্যমে নির্বাচিত এই নাটকগুলো প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা এবং রাত ৮টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাট্যশালায় উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের শহীদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার। প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। উদ্বোধনী নাটক হিসেবে প্রদর্শিত হয় রংপুর শিল্পকলা একাডেমির ‘ছিন্ন মুকুট’, যা সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’-এর রূপান্তর। পরবর্তীতে প্রদর্শিত হয় জামালপুর শিল্পকলা একাডেমির ‘পোস্টমর্টেম’, রচনা ও নির্দেশনায় ফাহিম মালেক ইভান।

আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমির ‘নোনা কথন’ এবং রাত ৮টায় ফরিদপুর শিল্পকলা একাডেমির ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ প্রদর্শিত হবে। ২৪ ফেব্রুয়ারি রয়েছে নোয়াখালী শিল্পকলা একাডেমির ‘জাল’ এবং গাজীপুর শিল্পকলা একাডেমির ‘আরশীনগর’; ২৫ ফেব্রুয়ারি পিরোজপুর শিল্পকলা একাডেমির ‘ফেরা’ এবং রাজশাহী শিল্পকলা একাডেমির ‘লাশের ইশতিহার’ প্রদর্শিত হবে।

উৎসবের সমাপনী দিন ২৮ ফেব্রুয়ারি খুলনা শিল্পকলা একাডেমির ‘বরাভয়’ এবং বান্দরবান শিল্পকলা একাডেমির ‘চইংজা: খ্রাং’ নাটক প্রদর্শিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা