× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাজকেই এগিয়ে রাখতে চান রাশমিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৮ এএম

কাজকেই এগিয়ে রাখতে চান রাশমিকা

ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন রাশমিকা মান্দানা। দর্শকের ভালোবাসায় তিনি পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’ উপাধি, তবে এ তকমা তার ক্যারিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সে প্রশ্ন তুলেছেন স্বয়ং রাশমিকা নিজেই।

এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও দর্শকের ভালোবাসা নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা বলেন, ‘ভক্তদের ভালোবাসার কারণেই জাতীয় ক্রাশ তকমা পেয়েছি, কিন্তু পেশাদার জীবনে এর কোনো বিশেষ সুবিধা আছে কি না, আমি জানি না। আসল ব্যাপার হলো কাজ, আর সে কাজ দর্শকের মন ছুঁতে পারল কি না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

রাশমিকার ক্যারিয়ারের শুরু কন্নড় সিনেমার হাত ধরে ২০১৬ সালে। এরপর ধাপে ধাপে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং বলিউডেও জায়গা করে নেন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ছাবা’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। নিজের কাজ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘এখন পর্যন্ত ২৪টি সিনেমায় কাজ করেছি। ইন্ডাস্ট্রিতে অসংখ্য গুণী অভিনেত্রী আছেন, তাদের পাশে দর্শক আমাকে স্থান দিয়েছেন, সেটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।’ এ ছাড়া গেল বছরের শেষ প্রান্তে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২ : দ্য রুল’, যেখানে আবারও আল্লু অর্জুনের বিপরীতে দেখা গেছে তাকে। সিনেমাটির প্রতি দর্শকের উন্মাদনাও আকাশছোঁয়া।

তবে জনপ্রিয়তা বা তকমার চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেন রাশমিকা। দর্শকের প্রত্যাশা পূরণ করাই তার মূল লক্ষ্য, আর এ দর্শকই তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা