× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের ২৫ শহরে ‘দামাল’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:০০ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৬:৪৪ পিএম

বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের ২৫ শহরে ‘দামাল’

দেশপ্রেম ও ফুটবলের গল্প নিয়ে তৈরি সিনেমা ‘দামাল’। ছবিটি দেশ মাতিয়ে বিদেশেও বেশ সাফল্যের সঙ্গে চলছে। এবার এলো আরও এক সুখবর। বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‌‘দামাল’।‌ স্বাধীন বাংলা ফুটবল টিমকে ঘিরে ‘দামাল’ সিনেমার গল্প। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। 

শুক্রবার (২ ডিসেম্বর) থেকে ট্রেক্সাস, ফ্লোরিডা, ওহিও, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, মিশিগান, কানসাস, অ্যারিজোনা, নেভাদা, কলোরাডো, ওকালহোমা, লুজিয়ানা, ম্যাসাচুয়েটস অঙ্গরাজ্যের ২৫টি শহরে সিনেমাটি মুক্তি দিয়েছেন বলে জানালেন বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ। 

তিনি বলেন,‌ গত ১৮ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘দামাল’ সিনেমার প্রিমিয়ার হয়। সেখানে সিনেমাটি দেখে উচ্ছ্বসিত দর্শকরা। বিজয়ের মাসে এই সিনেমাটি দ্বিতীয় ধাপে মুক্তি দিতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করছে। এরই মধ্যে সিনেমাহলগুলোতে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। আশা করছি, এটি যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করবে।

আগামী ৯ ডিসেম্বর তৃতীয় ধাপে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, বাল্টিমোর, নিউ জার্সি, লং বিচ, পোর্টল্যান্ড, আটলান্টা, শিকাগো, ইন্ডিয়াপোলিস, বার্মিংহাম, টাম্পাসহ ৩৪টি শহরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। আগামী দুই সপ্তাহে ৫৯টি হলে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালি দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ।

গত ২৮ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় সিনেমা ‘দামাল’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনারসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা