× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে চার দিনের শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১১ পিএম

শুরু হচ্ছে চার দিনের শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে চার দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব। শাস্ত্রীয় সংগীত ও নৃত্যচর্চা আরও বিকশিত করার লক্ষ্যে শিল্পকলা একাডেমি এ উৎসবের আয়োজন করছে।

১৯, ২০, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি প্রতিদিন বিকাল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে হবে এ উৎসব। ১৯ ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করবেন একাডেমির নৃত্যশিল্পীরা, নৃত্য পরিচালনা করবেন স্নাতা শাহরীন। একক সংগীত ‘ঠুমরি রাগ দেশ’ পরিবেশন করবেন কাব্যশ্রী রায়চৌধুরী, সমবেত নৃত্য ‘পল্লবী (ওডিস্যি)’ পরিবেশন করবেন নৃত্যছন্দ। একক নৃত্য পরিবেশন করবেন ‘দেবী স্তুতি (ভরতনাট্যম)’ বৃষ্টি বেপারী, একক সংগীত ‘ধ্রুপদ’ পরিবেশন করবেন অভিজিৎ কুণ্ড।

আরও একক নৃত্য ‘শুদ্ধ নৃত্য (কত্থক)’ পরিবেশন করবেন জুবায়ের হোসেন নাইম, ‘জাভেলী’ পরিবেশন করবেন প্রিয়াংকা সরকার। এরপর একক সংগীত পরিবেশন করবেন আলী এফ এম রেজোয়ান, একক নৃত্য ‘শিব বন্দনা (মণিপুরি)’ পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব। সমবেত নৃত্য ‘ঋতু বসন্ত ও তারানা (কত্থক)’ পরিবেশন করবে রেওয়াজ পারফরমার্স স্কুল, একক নৃত্য ‘শিব স্তুতি (মণিপুরি)’ পরিবেশন করবেন অর্পণা নিশি।

একক নৃত্য ‘(কত্থক)’ পরিবেশন করবেন মনিরা পারভীন, একক সংগীত ‘রাগ-বসন্ত’ পরিবেশন করবেন শেখর মণ্ডল, আবারও একক নৃত্য ‘(কত্থক) পরিবেশন করবেন স্নাতা শাহরীন এবং সবশেষে সমবেত নৃত্য ‘পুষ্পাঞ্জলি (ভরতনাট্যম)’ নিয়ে আসবেন কল্পতরু।

২০ ফেব্রুয়ারি শুরুতে সমবেত নৃত্য ‘মণিপুরি’ পরিবেশন করবে সিলেটের একাডেমি ফর মণিপুরি কালচারাল অ্যান্ড আর্টস। এরপর একক সংগীত ‘ধ্রুপদ’ পরিবেশন করবেন সৌমিতা বোস এবং একক নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করবেন পূজা বৈষ্ণব। একক নৃত্য ‘কত্থক’ ও একক সংগীত ‘রাগ-পূরবী’ পরিবেশন করবেন মন্দিরা চৌধুরী ও স্বরাজ সাহা। একক নৃত্য ‘মণিপুরি’ পরিবেশন করবেন সামিনা হোসেন, একক সংগীত পরিবেশন করবেন বিটু কুমার শীল।

আবার সমবেত নৃত্য ‘কত্থক’ পরিবেশন করবেন মাসুম হোসাইন, একক সংগীত ‘রাগ-মধুবন্তী’ পরিবেশন করবেন করিম শাহাবুদ্দিন এবং একক নৃত্য ‘ওডিস্যি’ পরিবেশন করবেন তাজিম চাকমা। একক সংগীত ‘রাগ-বসন্ত’ পরিবেশন করবেন মিরাজুল জান্নাত সোনিয়া, ‘ভরতনাট্যম’ পরিবেশন করবেন গোলাম মোস্তফা ববি এবং সবশেষে সমবেত নৃত্য ‘কত্থক’ পরিবেশন করবে কত্থক নৃত্য সম্প্রদায়। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি প্রতিদিন বিকাল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব হবে। এতে অংশ নেবেন নানা অঞ্চলের শিল্পীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা