প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭ পিএম
পরীমনি ও শেখ সাদী। ছবি-ফেসবুক থেকে নেওয়া
চিত্রনায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন যেন নতুন মাত্রা পেল পরীমনির সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে।
সোমবার প্রকাশিত হয়েছে শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’। পরীমনি সেই গানটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন, সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি আর ছোট্ট এক ক্যাপশন। তবে আসল চমক লুকিয়ে ছিল মন্তব্যের ঘরে।

একজন মন্তব্য করেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’ না দিলেও পারতে, পরী!” উত্তরে পরীমনি মজার ছলে লিখেছেন, “কেবল তো শুরু! সারাজীবনই দেব।” আরেকটি মজার মুহূর্ত তৈরি হয় যখন শেখ সাদী সাদা রঙের ভালোবাসার ইমোজি দেন। পরীমনি সঙ্গে সঙ্গে পাল্টা মন্তব্য করেন, “লাল লাগবে আমার।”
গায়ক শেখ সাদী ছয় বছর আগে ‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসেন। এরপর থেকে নিয়মিতই নতুন গান উপহার দিচ্ছেন ভক্তদের। তবে সম্প্রতি তিনি ভিন্ন এক কারণে আলোচনায় আসেন—পরীমনির মামলায় জামিনদার হিসেবে তার নাম জড়িয়ে পড়ে।
এবার সেই আলোচনা নতুন রঙ পেল! পরীমনির রহস্যময় মন্তব্যগুলো কি নিছক মজার ছলে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কিছু? সময়ই হয়তো দেবে সেই উত্তর!