× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিলয়-হিমির নতুন নাটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৯ এএম

দেশি নাটকে দর্শকপ্রিয় জুটি নিলয় আলমগীর-জান্নাতুল সুমাইয়া হিমি

দেশি নাটকে দর্শকপ্রিয় জুটি নিলয় আলমগীর-জান্নাতুল সুমাইয়া হিমি

দেশি নাটকে দর্শকপ্রিয় জুটির সংখ্যা কম নয়, তবে কিছু জুটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নেয়। নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও পরিচালক জুলফিকার ইসলাম শিশির তেমনই এক ত্রয়ী, যারা একসঙ্গে কাজ করলেই দর্শককে উপহার দেন কিছু স্মরণীয় নাটক। এবারও তারা ফিরছেন নতুন নাটক ‘টাক কোনো সমস্যা না’ নিয়ে, যা রচনা করেছেন রিদ্ধ শরীফ। এটি নির্মিত হয়েছে রোজার ঈদ উপলক্ষে।

নাটকটি সম্পর্কে নিলয় বলেন, ‘শিশিরের কাজের ধরন খুব গোছানো, যা আমার ভালো লাগে। তার গল্পভাবনা এবং নির্মাণশৈলী আমার সঙ্গে মানিয়ে যায়, তাই তার সঙ্গে কাজ করতে সব সময়ই স্বাচ্ছন্দ্য বোধ করি। টাক কোনো সমস্যা না গল্পটাও বেশ রসালো, যা দর্শকের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।’

অন্যদিকে, হিমিও নাটকটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘আমরা সাধারণত গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করি, যেমন প্রেমিক-প্রেমিকা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা দাম্পত্য জীবনকেন্দ্রিক চরিত্র। তবে এবার আমরা একটু অন্য ধরনের চরিত্রে কাজ করেছি। আশা করি দর্শক এটি উপভোগ করবেন।’

এর আগেও এ জুটি এবং নির্মাতা একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন, যার মধ্যে ‘সাইলেন্ট জামাই’ ও ‘পড়ব না বিয়ে করব’ উল্লেখযোগ্য। এবারও দর্শক একই রকম বিনোদন পাবেন, এমনটাই প্রত্যাশা সবার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা