× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ব্যাচেলর ইন ট্রিপ’ পেল আনকাট সেন্সর ছাড়পত্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গোয়েন্দা সিনেমা নির্মাতা নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ আনকাট সেন্সর সনদ পেয়েছে। এটি পরিচালনা করেছেন নাসিম সাহনিক এবং প্রযোজনা করেছে আম্মাজান ফিল্মস।

শুটিং শুরু হয় ২০২২ সালের ১৯ ডিসেম্বর এবং শেষ হয় ২০২৩ সালের ২০ অক্টোবর। এরপর ডাবিং, কালারিং, সাউন্ড ডিজাইন, মিউজিকসহ পোস্ট প্রডাকশনের কাজ চলে। ২০২৪ সালের শেষে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর ৬ ফেব্রুয়ারি সিনেমাটি আনকাট সেন্সর সনদ পায়। ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠানকে এ সার্টিফিকেট বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্রটি আনকাট সেন্সর পাওয়ায় বেশ ভালো লাগছে। শিগগিরই একটি বিশেষ দিবস টার্গেট করে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

সিনেমাটি নিয়ে প্রযোজক মামুনুর ইসলাম জানান, সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন। চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই বেশ আনন্দিত। চলচ্চিত্রটির রিলিজ নিয়ে পুরো টিম কাজ করছে। শিগগিরই চলচ্চিত্রটি দেশবিদেশের দর্শক নানানরকম মাধ্যমে উপভোগ করতে পারবেন।

চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে দর্শকমহলে আলোচনা শুরু হয়েছিল শুটিং চলার সময় থেকে। এতে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, রিতু দত্ত, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পলসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা