× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশিত হলো ‘ঘুমপরী’র ট্রেলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও গায়ক-অভিনেতা প্রীতম হাসান অভিনীত ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র  ট্রেলার প্রকাশ পেয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ট্রেলারটি প্রকাশ করা হয়। ট্রেলারটি প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।

ওয়েব ফ্লিমটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও গায়ক-অভিনেতা প্রীতম হাসান। প্রথমবারের মতো তারা জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন।

ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচারিত হবে।

ওয়েব ফিল্ম নিয়ে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সে চ্যালেঞ্জ ছিল। পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।’

‘ঘুমপরী’তে কাজ করা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমি অনেক রকমের কাজ করেছি। তবে ঘুমপরী একটু আলাদা। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে।’

‘ঘুমপরী’ তৈরি হয়েছে পারসা মাহজাবীনের গাওয়া ‘চলো ভুলে যাই’ গান অবলম্বনে। এতে তিনিও অভিনয় করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা