× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তির পর রাশমিকার ‘ছাবা’ ঝড় তুলছে বক্স অফিসে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৩ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লক্ষ্মণ উতেকার নির্মিত রাশমিকা মান্দানা অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘ছাবা’। এই সিনেমায় রাশমিকা বিপরীতে অভিনয় করেছেন ভিকি কৌশল। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি।

মুক্তির আগেই বিতর্কে জড়ায় হিন্দি ভাষার ‘ছাবা’ সিনেমা। বাধ্য হয়েই আপত্তি ওঠা গানটি সিনেমা থেকে বাদ দেন নির্মাতারা। এসব বিষয় নিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার আগে থেকেই আলোচনায় এটি। মুক্তির পর দর্শক সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসেও সাড়া ফেলেছে রাশমিকার এই সিনেমা।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ছাবা’ মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করে ৩১ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৩৬.৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৬৭.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৪ কোটি ৩৬ লাখ টাকার বেশি)। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি।

মুক্তির আগেই অবশ্য অগ্রীম টিকিট বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছিল ‘ছাবা’। বলিউড সূত্রে জানা গেছে, ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার অভিনয়ে ঐতিহাসিক গল্পে নির্মিত এ সিনেমাটির ৪৮ ঘণ্টার মধ্যেই ২ লাখ টিকিট বুক হয়ে গিয়েছল।

‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা