× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের সর্বকালের সেরা ব্যবসাসফল চলচ্চিত্রের রেকর্ড করলো যে সিনেমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীনের চলচ্চিত্র ইতিহাসে সর্বকালের সেরা সিনেমা হিসেবে উঠে এসেছে 'নে ঝা ২'। যা আয়ের দিক থেকে ১৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে এবং চীনের সর্বোচ্চ আয়ের সিনেমা হয়ে উঠেছে। সিনেমাটি চীনের চলচ্চিত্র শিল্পের উন্নতি এবং দেশটির গর্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।  অ্যানিমেটেড সিনেমাটি, চাইনিজ পুরাণের রুপকথার গল্পকে নতুন আঙ্গিকে নির্মাণ করা হয়েছে। সিনেমার কাহিনী এক সাধারণ বালক নে ঝার, যে জাদুকরী শক্তির অধিকারী হয়ে দানবদের বিরুদ্ধে লড়াই করে।

এই সিনেমাটি চীনে ব্যাপক জনপ্রিয় হয়েছে কারণ এটি একটি জনপ্রিয় চরিত্র নে ঝার গল্পকে আধুনিক এবং আকর্ষণীয় ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে তুলে ধরেছে। সিনেমার রোমাঞ্চ, রহস্য এবং অ্যাকশন দৃশ্য দর্শকদের বারবার সিনেমাটি দেখতে উৎসাহিত করেছে। চীনের সিনেপ্লেক্সগুলোতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এবং তরুণ দর্শকদের মধ্যে সিনেমাটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

এটি চন্দ্র নববর্ষের এক সপ্তাহের ছুটিতে ১.১ বিলিয়ন ডলার আয় করেছে এবং ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তার আয় ১৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। 'নে ঝা ২' শুধুমাত্র চীনের বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করেনি, বরং এটি চীনের প্রথম সিনেমা হিসেবে একক বাজারে ১ বিলিয়ন ডলার আয় করেছে। বর্তমানে এটি বিশ্বব্যাপী অ্যানিমেটেড সিনেমার সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে, যেখানে শীর্ষে রয়েছে 'মোয়ানা ২'।

২০১৯ সালে মুক্তি পাওয়া 'নে ঝা' সিনেমাটিও বিশাল সাফল্য পেয়েছিল এবং ৭২৫ মিলিয়ন ডলার আয় করে চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় স্থান করে নিয়েছিল। কিন্তু ৬ বছর পর 'নে ঝা ২' এখন চীনের বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা