× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসন্ত আয়োজনে পূজা চেরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৪ এএম

অভিনেত্রী পূজা চেরী।

অভিনেত্রী পূজা চেরী।

মালয়েশিয়াপ্রবাসীদের সঙ্গে বসন্ত উৎসব উদ্‌যাপন করতে কুয়ালালামপুর গেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। আজ (১৬ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে প্রবাসী নারী উদ্যোক্তাদের সঙ্গে বসন্ত উৎসবের আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়ার আয়োজনে বসছে এ বসন্ত উৎসব। যেখানে মধ্যমণি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢালিউডের জনপ্রিয় এ নায়িকার। ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস এ নায়িকা খুব অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রে তার শুরুটা হয় ‘ভালোবাসার রং’-এ শিশুশিল্পী হিসেবে। নায়িকা হিসেবে তার প্রথম চলচ্চিত্র রাজ চক্রবর্তী প্রযোজিত কলকাতার সিনেমা ‘নূরজাহান’। আর সবশেষ তার অভিনীত চলচ্চিত্র ‘লিপস্টিক’ ও ‘আগন্তুক’।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা