× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩১’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৭ এএম

পাঁচ দিনব্যাপী এ উৎসব শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি, চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

পাঁচ দিনব্যাপী এ উৎসব শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি, চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আবারও পর্দা উঠছে বাংলা চলচ্চিত্রের অন্যতম বৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩১’। বাংলাভাষার প্রতি শ্রদ্ধানিবেদন ও চলচ্চিত্রের শক্তি উদ্‌যাপন করতে এবারের আসরও জমকালো হতে যাচ্ছে। পাঁচ দিনব্যাপী এ উৎসব শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি, চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিবারের মতো এবারও উৎসবের আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে। ঢাবি চলচ্চিত্র সংসদ জানিয়েছে, ‘পলাশের রক্তিম আভায় সেজেছে এবারের আয়োজন’। বসন্তের উজ্জ্বলতা আর বাঙালির সংগ্রামী ইতিহাসের মিশেলে এবারের উৎসবটি হবে আরও অর্থবহ। মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াই থেকে শুরু করে মুক্তিসংগ্রামের ইতিহাসের অনুপ্রেরণা নিয়ে চলচ্চিত্র সংসদ গড়ে তুলেছে অনন্য আয়োজন।

এবারের উৎসবে দর্শক দেখতে পাবেন গত বছরের বেশ কিছু আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র। এর মধ্যে আছে শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’, আকরাম খানের ‘নকশীকাঁথার জমিন’, নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, ইকবাল হোসেনের ‘বলী’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’ এবং রায়হান রাফীর ‘তুফান’। উৎসবে মনোনীত ছবির নাম ঘোষণা করলেও ছবি প্রদর্শনীর সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।

প্রতি বছরই ঢাবি চলচ্চিত্র সংসদের এ আয়োজন বাংলা চলচ্চিত্রের নতুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো একমঞ্চে উপস্থাপন করে। একদিকে নবীন নির্মাতাদের কাজের প্রতি উৎসাহ, অন্যদিকে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানানো- এ দুই উদ্দেশ্য নিয়ে আয়োজনটি হয়ে উঠেছে অনন্য প্ল্যাটফর্ম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা