× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজ রিপার ‘ময়না’ আসছে ১৬ প্রেক্ষাগৃহে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৭ পিএম

ময়না চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত

ময়না চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত

ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নবাগত নায়িকা রাজ রিপার অভিনীত সিনেমা ‘ময়না’। এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নায়িকা রাজ রিপার।

এতে তার বিপরীতে অভিনয় করেছেন চার নায়ক; আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী। ছবিটিতে আরও আছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সূচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন ও শিশুশিল্পী জান্নাতুল ভোর। ছবিটি নির্মাণ করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। এতে একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প দেখতে পাবে দর্শক।  


অভিষেক সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। তিনি বলেন, ‘অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল উপহার হবে এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব আমার অভিনীত প্রথম সিনেমাটি দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।’

অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা বাগেরহাট থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এ অভিনেত্রী। পরে ‘মুক্তি’ নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু মুক্তি সিনেমাটি মুক্তির আগেই ‘ময়না’ মুক্তি পাচ্ছে।


মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ‘ময়না’ একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ পরিচালনা করেছেন পরিচালক নিজেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা