প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৫ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৬ পিএম
শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান, বলিউডের ‘বাদশাহ’ হিসেবে পরিচিত। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে তার নাম এবং প্রতিভা সমানভাবে জনপ্রিয়। তার অভিনয়, ক্যারিশমা এবং অসামান্য ফ্যানফলোয়িং তাকে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে। এবার সেই শাহরুখ খানকে নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে মার্ভেল ইউনিভার্সে!
মার্ভেল ইউনিভার্সে শাহরুখ খানকে অ্যাভেঞ্জার হিসেবে দেখতে চাইছেন তারকা অ্যান্থনি ম্যাকি, পর্দার 'ক্যাপ্টেন আমেরিকা'।
তার মতে, শাহরুখই সেরা। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড', যেখানে আছেন হ্যারিসন ফোর্ডের মতো কিংবদন্তি অভিনেতাও।
তবে এবার ভারতীয় অভিনেতাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন পর্দার এই সুপারহিরো।
২০১৮ সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকারও জানিয়েছিলেন, ভারতীয় কনটেন্ট সিনেমায় শাহরুখকে অবশ্যই দেখা উচিত।
এছাড়া ২০২৩ সালে 'দ্য মার্ভেলস' সিনেমার পরিচালক নিয়া ডিকস্টাও শাহরুখকে কিংবদন্তি বলে অভিহিত করেছিলেন।
এখন দেখার বিষয়, মার্ভেল বিশ্বে শাহরুখকে দেখা যাবে কি না!