× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্ম পরিচয়হীন শিশুর গল্প নিয়ে ‘বান্ধব’ আসছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৮ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুজন বড়ুয়ার নির্মিত সিনেমা ‘বান্ধব’।  আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান । এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ প্রমুখ। প্রযোজনা করেছেন অনুপ বড়ুয়া।

সিনেমাটি নিয়ে প্রযোজক অনুপ বড়ুয়া জানান, অনেক আগে ‘বান্ধব’ সেন্সর করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্পূর্ণ মৌলিক গল্পের এ ছবিটি মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবনের কাহিনী উঠে এসেছে এই সিনেমায়। 

বান্ধবে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদিপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান সিনেমাটি নিয়ে তিনি বলেন, এই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, খুশির খবর অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা