× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুস্থ হয়েই নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪ পিএম

কন্ঠশিল্পি সাবিনা ইয়াসমিন ছবি : সংগৃহীত

কন্ঠশিল্পি সাবিনা ইয়াসমিন ছবি : সংগৃহীত

বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন শারীরিকভাবে খানিকটা সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ার পর নতুন একটি দেশের গান গেয়েছেন। গানের কথা লিখেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানটির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিনের পাশাপাশি সৈয়দ আব্দুল হাদী ও আরও দশজন শিল্পী, তাদের মধ্যে অন্যতম জাতীয় চলচ্চিত্র পুরস্কৃত শিল্পী আতিয়া আনিসা।

আতিয়া আনিসা ফেসবুকে সাবিনা ইয়াসমিনের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন! প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং তার সঙ্গে গান গাওয়ার অসাধারণ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনেই আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারা ছিল সত্যিই স্বপ্নের মতো। এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি অত্যন্ত আন্তরিক, যা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। স্টুডিওতে তার সঙ্গে সময় কাটানো, তার কাছ থেকে শিখতে পারা—এ অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। এটি নিঃসন্দেহে আমার সংগীত জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’

গত এক বছরের বেশি সময় ধরে গানের বাইরে ছিলেন সাবিনা ইয়াসমিন। ৩১ জানুয়ারি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করেছিলেন। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাতের বেলা তাকে বাসায় নিয়ে যাওয়া হলেও ভোরে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

২০২৩ সালের শেষের দিকে সাবিনা ইয়াসমিন অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছিলেন, এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা