× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রুম নম্বর ২০১১’ অনলাইনে আসছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৩ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ নির্মাণ করেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ। ‘রুম নম্বর ২০১১’ এবার মুক্তি পেতে যাচ্ছে ইউটিউবে। 

২০১৯ সালের ৭ অক্টোবর। বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। এরপর ছাত্রলীগের নির্মমতার শিকার আবরার ফাহাদ হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। আবরার হত্যাকাণ্ডের এই করুণ মৃত্যুতে ভেসে ওঠে ছাত্র রাজনীতির পৈশাচিকতা। আর এটাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে শর্টফ্লিমটি।

শর্টফিল্মটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশে যশোরের মণিহারসহ বেশ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে শর্টফিল্মটি প্রদর্শিত হয়েছে।

এবার, বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে শর্টফিল্মটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা জানালো প্রযোজক প্রতিষ্ঠান ‘একটি ফুল’।

প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের উদ্যোগে সাজানো সোশ্যাল এন্টারপ্রাইস- ‘একটিফুল’ এর পক্ষ থেকে জানানো হয় আগামী ১২ ফেব্রুয়ারি ‘একটিফুল’ নামক ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি মুক্তি পাবে। 

এ বিষয়ে পরিচালক শেখ জিসান আহমেদ বলেন, ‘দর্শকরা আমাদের কাছে মৌলিক কাজ প্রত্যাশা করে। সেই প্রত্যাশা থেকে আমরা ‘রুম নম্বর-২০১১’ নির্মাণ করেছি। আশা করি, এটি দর্শকদের আকৃষ্ট করবে। দর্শকদের বলব, আপনারা শর্টফিল্মটি দেখুন। মতামত প্রদান করুন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা