বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২ ১৫:০০ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২২ ১৫:০৫ পিএম
ঢাকাই ছবির জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত দুই দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন তিনি। বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, চোখের অপারেশনের জন্য চিকিৎসা নিতে ভারতে যেতে হচ্ছে তাকে।
জানা গেছে, ৩ ডিসেম্বর থেকে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছিলেন ডিপজল। কিন্তু তার আগে চোখের অসুস্থতা নিয়ে তিনি শুটিং বাতিল করে ভারতে যাচ্ছেন। ভারত থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান তিনি।
এদিকে ডিপজল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। চলতি বছর সিনেমাগুলো সেন্সর বোর্ডে জমা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ‘টাকার পাড়ার’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রেখেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।
অভিনয়ের বাইরেও তিনি একাধারে একজন প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।