× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আইসিইউতে ভর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮ পিএম

সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত

গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে আইসিইউতে আছেন। গত সপ্তাহ দুয়েক ধরেই এ সংগীতশিল্পী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। 

শিল্পির পারিবারিক সূত্রে জানা যায়, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তার। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমেই জটিলতায় রূপ নেয়। 

এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত সংজ্ঞাহীন অবস্থায় আছেন গায়ক। নিউমোনিয়াতেও আক্রান্ত। বিভিন্ন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল সোমবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নিয়েছেন। 

এদিন রাতেও তিনি সংকটজনক অবস্থায় এসএসকেএমের আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা