× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাফিন আহমেদ

ইকোস অব আ লিজেন্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৫ এএম

আয়োজিত হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘শাফিন আহমেদ : ইকোস অব আ লিজেন্ড’।

আয়োজিত হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘শাফিন আহমেদ : ইকোস অব আ লিজেন্ড’।

যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গত বছরের মাঝামাঝি গিয়েছিলেন কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ। তবে দুর্ভাগ্যজনকভাবে ভার্জিনিয়ায় অনুষ্ঠানের ঠিক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও আর ফিরে আসা সম্ভব হয়নি। টানা দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৪ জুলাই চিরবিদায় নেন এ গানের জাদুকর। দেখতে দেখতে কেটে গেছে সাত মাস, কিন্তু তার সুরের প্রতিধ্বনি আজও ভক্তদের হৃদয়ে বাজছে।

তার স্মৃতিকে সম্মান জানাতে আয়োজিত হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘শাফিন আহমেদ : ইকোস অব আ লিজেন্ড’। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের ‘আলোকি’ ভেন্যুতে হতে যাওয়া এ কনসার্টে গান দিয়ে শাফিন আহমেদকে শ্রদ্ধা জানাবেন তার শিল্পীসঙ্গীরা। মঞ্চ মাতাবে তার দীর্ঘদিনের ব্যান্ড ‘মাইলস’ ছাড়াও ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা এবং জনপ্রিয় র‍্যাপার অজি। শুধু সংগীত নয়, কনসার্টে প্রদর্শিত হবে শাফিন আহমেদের জীবনের নানা মুহূর্ত নিয়ে তৈরি বিশেষ তথ্যচিত্র ও স্মারক, যা আরও গভীরভাবে স্মরণ করাবে তাকে।

শাফিন আহমেদের অফিসিয়াল ফেসবুক পেজ তার মৃত্যুর পর দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল। তবে ৬ ফেব্রুয়ারি তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পেজটি আবার সক্রিয় করা হচ্ছে, যেখানে নিয়মিত শেয়ার করা হবে তার গান ও স্মৃতিচারণা। এর পর দিনই আসে ট্রিবিউট কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা।

সময়ের স্রোতে হয়তো মানুষ হারিয়ে যায়, কিন্তু তাদের সৃষ্টি চিরকাল বেঁচে থাকে। এ কনসার্ট হবে সেই সুরের সৈনিককে ভালোবাসায় স্মরণ করার এক অনন্য আয়োজন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা