× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশংসায় ভাসছেন জয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০০ এএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬ এএম

জয়া আহসান এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত।    ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে নেওয়া

জয়া আহসান এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত। ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে নেওয়া

জয়া আহসান দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত। কাজ করেন বেছে বেছে। সম্প্রতি কাজ করেছেন ‘বাগানবিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে। এদিকে নিজের কাজ নিয়ে প্রশংসায় ভাসছেন চারদিকে।

ডিসেম্বরেই জানা যায়, জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটির প্রিমিয়ার হবে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল। ৬ ফেব্রুয়ারি সিনেমাটি উৎসবে প্রদর্শিত হয়। উৎসবে অংশ নিতে জয়া এখন আছেন নেদারল্যান্ডসের রটারড্যামে। সেখান থেকেই জানিয়েছেন পুতুলনাচের ইতিকথা সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ এবং ভূয়সী প্রশংসা করেছেন। অভিনেত্রী নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘পশ্চিমা দর্শক সিনেমাটি সত্যিই খুব উপভোগ করেছেন। তাদের মতে, পুতুলনাচের ইতিকথা একটি অসাধারণ সেলুলয়েড সৃষ্টি। বিশেষ করে সিনেমায় উঠে আসা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি নারীদের সাহস, শক্তিশালী চরিত্রগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ এবং প্রশংসা করেছেন।’

এর আগে পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নির্মাণ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ভিত্তি করে এ ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর আগে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন ছবি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’ মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ২০২২ সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয়েছিল।

৩০ জানুয়ারি শুরু হয়েছে রটারড্যাম উৎসব, শেষ হয়েছে ৯ ফেব্রুয়ারি। জয়া আহসান ছাড়াও এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। এ ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

উল্লেখ্য, আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে কলকাতার টেলিগ্রাফ টি-টুর ১৮ বর্ষপূর্তিতে গ্ল্যামার লুকে দেখা গেছে জয়া আহসানকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা