× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরস্কার পেল গোলাম রাব্বানীর সিনেমা ‘আনটাং’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। সিনেমাটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা গোলাম রাব্বানী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ।

মানুষের বাক্‌স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে গোলাম রাব্বানী তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা আনটাং। এরই মধ্যে সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে, প্রশংসা কুড়িয়েছে। যেসব উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে, তার মধ্যে রয়েছে হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব ইত্যাদি।

আনটাং সিনেমার মিউজিক ও সাউন্ড করেছেন আকিব শাওন ও বাউলা নাজমুল। একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ সাগর। চিত্র গ্রহণে ছিলেন রয় সন্দীপ। প্রোডাকশন ডিজাইন করেছেন সানজিদ মাহমুদ।

এর আগে গোলাম রাব্বানী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামক দুটি সিনেমা। গত বছর মুক্তি পেয়েছে গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’, মুক্তির অপেক্ষায় আছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙবাজার’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন রাশিদ পলাশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা