× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘সরি কামরুল’ আসছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫ পিএম

নাটকের দৃশ্যে তানিয়া বৃষ্টি ও মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

নাটকের দৃশ্যে তানিয়া বৃষ্টি ও মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

ভালোবাসা দিবস উপলক্ষ্যে বিশেষ নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটিতে মোশাররফ করিমের সাথে দেখা যাবে তানিয়া বৃষ্টিকে। নাটকের নাম ‘সরি কামরুল’। মাই সাউন্ড’র প্রযোজনায় এটি নির্মাণ করেছেন সালমান রহমান খান।

মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির পাশাপাশি ‘সরি কামরুল’ নাটকে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, টুনটুনি সোবহান, আজম খান, ইমরান খান, শান্তি প্রিয়াসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন গোলাম সারোয়ার অনিক।

গল্পে দেখা যাবে, মাহিম একজন কন্টেন্ট ক্রিয়েটর। ঘটনাক্রমে জানতে পারে কামরুল নামের এক মধ্যবয়স্ক লোককে তার মা হাত-পায়ে শিকল বেঁধে ঘরে তালা মেরে রাখে। এই ঘটনা দেখতে গিয়ে সে আরেকটি নির্মম ঘটনার সাক্ষী হয়। কামরুলের মায়ের কাছ থেকে সে জানতে পারে, তার পাগল হয়ে গৃহবন্দি থাকার করুণ কাহিনি।

কামরুল একই গ্রামের পারভীন নামের এক মেয়েকে ভালোবাসতো। তাদের ভালোবাসা ছিল গভীর। বিপত্তি ঘটে যখন বিয়ের প্রস্তাব নিয়ে কামরুল পারভীনদের বাসায় যায়। কামরুল মনে করে, ভালো সম্বন্ধ পেয়ে তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছে পারভীন। এই ট্রমা নিতে পারে না সে। যার ফলে আজকের এই পরিণতি। কামরুলকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যায় মাহিম। সেখানে গিয়ে আরেক সত্যের মুখোমুখি হয় সে।

নির্মাতা জানান, ‘সরি কামরুল’ নাটকটি উন্মুক্ত হবে আগামীকাল রবিবার বিকাল ৩টায় মাই সাউন্ড’র ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা