× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‌ওয়াম্পলার প্যাডেলসের অফিসিয়াল শিল্পী হলেন ভাইকিংসের শুভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১১ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩ পিএম

বাংলাদেশি ব্যান্ড ভাইকিংসের লিড গিটারিস্ট ফারুক হোসেন শুভ। ছবি : সংগৃহীত

বাংলাদেশি ব্যান্ড ভাইকিংসের লিড গিটারিস্ট ফারুক হোসেন শুভ। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার প্রথম সংগীতশিল্পী হিসেবে ওয়াম্পলার প্যাডেলস’র অফিসিয়াল শিল্পীর স্বীকৃতি পেলেন ফারুক হোসেন শুভ। বাংলাদেশি ব্যান্ড ভাইকিংস’র লিড গিটারিস্ট  শুভ। ওয়াম্পলার প্যাডেলস হলো আমেরকিার গিটার ইফেক্ট ইউনিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 

আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মার্টিনসভিলে অবস্থিত ওয়াম্পলার প্যাডেলস। ২০০৭ সালে ব্রায়ান ওয়াম্পলার এটি প্রতিষ্ঠা করেন। উঁচুমানের সাউন্ড আর সৃজনশীল ডিজাইনের জন্য বিশ্বের সেরা গিটারিস্টদের মাঝে ওয়াম্পলার প্যাডেলস একটি নির্ভরযোগ্য নাম। এই ব্র্যান্ড ইতোমধ্যেই ওভারড্রাইভ, ডিস্টর্শন, ফাজ ও মডুলেশন প্যাডেলের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে।

এই স্বীকৃতি শুধু শুভ’র অসাধারণ সংগীত প্রতিভারই প্রমাণ নয়, আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও তা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। 

রকসংগীত ব্যান্ড ভাইকিংস বাংলাদেশের দর্শকশ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় এবং এই ব্যান্ডটিকে দেশের রক সংগীতের পথপ্রদর্শক ভাবা হয়।  তাদের ‘যদি’ গানটি প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের অনুপ্রেরণা জুগিয়েছে।

ওয়াম্পলার প্যাডেলস’র অফিসিয়াল শিল্পীর স্বীকৃতি বিষয়ে আলাপকালে শুভ বলেন, ‌‘এই স্বীকৃতি শুধুমাত্র আমার জন্য নয়, এটি বাংলাদেশের সংগীতশিল্পীদের প্রতিভার স্বীকৃতি। আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই গর্বের বিষয়। আমার ব্যান্ড ভাইকিংস, আমার পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই যাত্রা সম্ভব হতো না।’

ওয়াম্পলার প্যাডেলসের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে ফারুক হোসেন শুভ এখন ব্র্যাড পেইসলি, ব্রেন্ট মেসনের মতো বিশ্বখ্যাত গিটারিস্টদের কাতারে যুক্ত হলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা