প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১০ এএম
‘কুসুমের সংসার’ নাটকের দৃশ্যে সবুজ আশরাফ সুপ্ত, রুশো শেখ ও অহনা রহমান।
প্রবাস জীবনের বাস্তবতা ও সংগ্রাম নিয়ে নির্মিত নতুন নাটক ‘কুসুমের সংসার’। নাটকটির নির্মাতা জিয়াউদ্দিন আলম, যিনি এর আগে জনপ্রিয় নাটক ‘প্রবাসীর স্ত্রী’ ও ‘প্রবাসীর স্ত্রী ২’ নির্মাণ করেছেন।
নাটকটিতে অভিনয় করেছেন সবুজ আশরাফ সুপ্ত, রুশো শেখ ও অহনা রহমান। চিত্রনাট্য লিখেছেন সোহেল রানা। গল্পটি এক প্রবাসীর জীবনের জটিলতা ও তার পরিবারের সংকটকে ঘিরেÑ বিয়ের পর জীবিকার সন্ধানে স্বামী বিদেশে পাড়ি জমায়, কিন্তু দীর্ঘদিন কোনো খোঁজ না মেলায় পরিবার ধরে নেয় সে আর নেই। স্ত্রী নতুন সংসার শুরু করে, কিন্তু বছর শেষে স্বামী ফিরে এলে গল্প মোড় নেয় নাটকীয় এক পরিণতির দিকে। নাটকটির নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, ‘এই গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। অভিনেতারা দারুণ কাজ করেছেন, যা দর্শকদের আগের নাটকের মতোই মুগ্ধ করবে।’
‘কুসুমের সংসার’ নাটকটি বৃহস্পতিবার ডিভাইন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।