প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৬ এএম
কিংবদন্তি তবলাবাদক প্রয়াত ওস্তাদ জাকির হোসেন
ভারতের কিংবদন্তি তবলাবাদক প্রয়াত ওস্তাদ জাকির হোসেনকে উৎসর্গ করে দুই দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত সম্মিলন অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ ও ঢাকার কয়েকটি বিদ্যালয়ের শিশু-কিশোরকে সম্পৃক্ত করার ভাবনা নিয়ে এবারের অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল বলে আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠন লক্ষ্যাপারের আয়োজনে চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলনের উদ্বোধনী অধিবেশন বসে বৃহস্পতিবার বেইলী স্কুল প্রাঙ্গণে। এ অধিবেশনের বিষয় ছিল ‘শিশু-কিশোর অঙ্গনে শাস্ত্রীয় সংগীতের প্রসার Ñ সুরের বীজ বুনি’। এ ছাড়া ছিল বেঙ্গল পরম্পরার শিক্ষার্থীদের অংশগ্রহণে যন্ত্র ও কণ্ঠে শাস্ত্রীয় সংগীত পরিবেশনা এবং লক্ষ্যাপারের শিশু শিক্ষার্থীদের সম্মেলক খেয়াল পরিবেশনা।
শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ থিয়েটার হলে সম্মিলনের দ্বিতীয় দিন শুক্রবার হয়েছে দুটি অধিবেশন।