× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অমিতাভ রেজার ‘সিনেমার পাঠশালা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪০ এএম

অমিতাভ রেজা চৌধুরী

অমিতাভ রেজা চৌধুরী

বাংলাদেশের খ্যাতনামা নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবার চলচ্চিত্র শিক্ষাকে সহজলভ্য করতে নিচ্ছেন এক ব্যতিক্রমী উদ্যোগÑ একটি ভার্চুয়াল ফিল্ম স্কুল, ‘সিনেমার পাঠশালা’।

এই বিশেষ উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে গল্প বলার নান্দনিকতা, সিনেমাটোগ্রাফিক দক্ষতা এবং স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ছয় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ‘ওয়ান-টু-ওয়ান শর্টফিল্ম স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সেশন’, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি অমিতাভ রেজা ও খ্যাতনামা অতিথি প্রশিক্ষকদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এই উদ্যোগ সম্পর্কে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘সিনেমা হলো শক্তিশালী গল্প বলার একটি মাধ্যম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি নতুন চলচ্চিত্র নির্মাতাদের পথচলায় দিকনির্দেশনা দিতে চাই।’ কোর্সটি শুরু হচ্ছে আসছে মার্চ থেকে, যা অনুষ্ঠিত হবে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার অনলাইনে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো স্থান থেকে আগ্রহীরা এতে অংশ নিতে পারবেন।

নতুন গল্পকার ও নির্মাতাদের জন্য ‘সিনেমার পাঠশালা’ হতে পারে একটি স্বপ্ন পূরণের সুযোগÑ যেখানে প্রতিভা পাবে দিকনির্দেশনা, আর গল্প পাবে নতুন ভাষা!

অমিতাভ রেজা এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘এতদিন ধরে আমি যে ছায়ার রাজ্যে ঘুরে বেড়াচ্ছি তার নাম সিনেমা। ৩০ বছরের এই যাত্রা আমার জন্য শুধু পেশা নয়, এটা আমার বাড়ি, আমার উন্মাদনাÑ আমার পৃথিবীকে বোঝার উপায়। গল্প বলা কখনোই শেষ হয় না; এটা একটা অনন্ত পথচলা। আর এখন, এই পথের মাঝখানে দাঁড়িয়ে, আমি খুঁজছি কিছু নতুন সহযাত্রীÑ যারা ছবিতে শ্বাস নেয়, যারা স্বপ্ন দেখে, আর শব্দের গভীরে হারিয়ে যায়। সেই কারণেই আমি শুরু করছি ভার্চুয়াল সিনেমার পাঠশালা। নতুন এই উদ্যোগটি আমি সাজিয়েছি ছয় সপ্তাহের পাইলট অনলাইন কোর্স দিয়ে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা