× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রটারড্যাম চলচ্চিত্র উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৫ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৭ পিএম

সিনেমার দৃশ্যে কুসুম চরিত্রে জয়া আহসান।

সিনেমার দৃশ্যে কুসুম চরিত্রে জয়া আহসান।

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে নির্মিত হয়েছে সিনেমা। নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। সিনেমাটিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

গত ডিসেম্বর মাসে জানা যায়, সিনেমাটির প্রিমিয়ার হবে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ‘পুতুলনাচের ইতিকথা’ উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিনেমাটি উৎসবে প্রদর্শিত হবে। উৎসবে অংশ নিতে জয়া এর মধ্যেই পৌঁছে গেছেন নেদারল্যান্ডসের রটারড্যামে। সোশ্যাল মিডিয়ায় নীল জিনস আর সাদা শার্ট পরা ছবি দিয়েছেন জয়া, শেয়ার করেছেন উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’র পোস্টার। আজ উৎসবে ছবিটি প্রদর্শিত হবে জানিয়েছেন তিনি।

ছবির পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন এই ছবি করতে। তাঁর প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।

গত ৩০ জানুয়ারি শুরু হয়েছে রটারড্যাম উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। জয়া আহসান ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা