× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপূর্ব-নিহার ‘মন-দুয়ারী’ ভালোবাসা দিবসে আসছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫০ পিএম

‘মন-দুয়ারী’ নাটকের দৃশ্যে নিহা ও অপূর্ব। ছবি: সংগৃহীত

‘মন-দুয়ারী’ নাটকের দৃশ্যে নিহা ও অপূর্ব। ছবি: সংগৃহীত

বসন্ত ও ভালোবাসা দিবসকে ঘিরে পারিবারিক সম্পর্ক আর মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে ‘মন-দুয়ারী’। আর এতে অভিনয় করেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী নাজনিন নাহার নিহা। এবারই কোনো নাটকে প্রথমবার একসঙ্গে কাজ করলেন এ দুই তারকা।

নাটকটির নির্মাতা জাকারিয়া সৌখিন। সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে ‘মন-দুয়ারী’। নাটকটি যৌথভাবে রচনা করেছেন নাসির খান এবং জাকারিয়া সৌখিন।

আসছে ভালোবাসা দিবসে ১৪ ফেব্রুয়ারির বিশেষ কনটেন্ট হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মন-দুয়ারী’।

গল্পে দেখা যাবে, অপূর্ব নিউ ইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদীকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। ঘটনাক্রমে মিষ্টি ও দুষ্টু মেয়ে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়।এরপর দু’জন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। নিহার প্রেম একসময় অপূর্বর মনের সকল বন্ধ দুয়ার খুলে দেয়।

গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘মন-দুয়ারী’তে থাকছে দুটি নতুন গান। সোমেশ্বর অলির গানের কথায় একটি গানের সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন কনা এবং রেহান রসূল। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

অভিনেত্রী নিহার সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নিহার মধ্যে প্রচণ্ড সম্ভাবনা আছে অনেকদূর যাওয়ার। ও শিখতে চায়, শিখে অভিনয় করতে চায়। এটাই ওর বড় গুণ। আর এগিয়ে যাওয়ার জন্য এ গুণটিই যথেষ্ট। এই নাটকে নিহা এতো ভালো করেছে, না দেখলে বিশ্বাস হবে না।’

এ বিষয়ে নিহা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সাথে অভিনয় করার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্নটি পূরণ হয়েছে। তাই আমি অনেক খুশি। অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া মিলে আমাকে সবসময় হেল্প করেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

 ঢাকা, নবাবগঞ্জ এবং রাজশাহীতে শুটিং হয়েছে ‘মন-দুয়ারী’-র। নাটকটি নিয়ে বেশ আশাবাদী প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুকে ধন্যবাদ জানিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন। এমন ভিন্ন প্রজেক্ট করার সাহস আর উৎসাহ দেয়ার জন্য প্রযোজক পাপ্পু ভাইর প্রতি ধন্যবাদ।’

'মন-দুয়ারী'-তে অপূর্ব-নিহা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা