× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ভিকি-রাশমিকার ‘ছাভা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৯ এএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

লক্ষ্মণ উতেকরের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ছাভা’। শিবাজি সায়ন্তের লেখা একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমা। এতে সাম্বাজি মহারাজের জীবনসংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে, বিশেষ করে তার বাবার মৃত্যু-পরবর্তী ঘটনাগুলো। এ চলচ্চিত্রটিতে মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল এবং বিপরীতে মহারানী ইয়েসুবাই চরিত্রে দেখা যাবে রাশমিকা মান্দানাকে।

এ ছাড়া পাশাপাশি আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, বিনীত কুমার সিংসহ অনেকে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ‘ছাভা’র ট্রেলারে ভিকি কৌশলকে দেখে মুগ্ধ বিনোদনপ্রেমীরা। অন্যদিকে আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না তো আরও বেশি আলোড়ন ফেলে দিয়েছেন। ছবিতে তাদের সম্মুখসমর কেমন হবে তা নিয়ে জল্পনা কম নেই। কিন্তু ছবির এমন গুরুত্বপূর্ণ দুই চরিত্রাভিনেতা ভিকি ও অক্ষয় নাকি শুটিংয়ের ফাঁকে কথাও বলতেন না! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন ভিকি। একই সাক্ষাৎকারে পরিচালক লক্ষ্মণ বলেছেন, ‘যেদিন ওঁদের দুজনের একসঙ্গে অভিনয়, সেদিনই তাঁদের মধ্যে কথা হয়েছিল প্রথমবারের জন্য। এবং সেটাও চরিত্র হিসেবেই।’

কিন্তু কেন শুটিংয়ের ফাঁকে তাদের কথা হতো না? ভিকি বলছেন, ‘ওই দৃশ্যটি আমরা যখন শুট করছিলাম, তখন আমরা কেউ কাউকে গুড মর্নিং বা গুড বাই পর্যন্ত বলিনি। উনি আওরঙ্গজেব, আমি ছত্রপতি সম্ভাজি মহারাজ। আমাদের মধ্যে ব্যক্তি হিসেবে কোনো কথাই হয়নি।’ অর্থাৎ চরিত্র হিসেবে নিজেদের ভেবেই তারা ব্যক্তি পরিচয়কে প্রাধান্য দেননি। সিনেমাটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা